শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

সারদায় অব্যাহতিপ্রাপ্ত ৩১১ এসআই’র পদায়ন প্রশ্নে রুল

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন উপ-পরিদর্শককে (এসআই) প্রশিক্ষণ শেষে পদায়নের জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে করা পুনর্বিবেচনার আবেদন অবিলম্বে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি, প্রশিক্ষণরত অবস্থায় ৩১১ জনকে অব্যাহতি দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রশিক্ষণ শেষে তাদের এসআই হিসেবে পদায়ন করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে উচ্চ আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং সঙ্গে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়ুয়া।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও একাডেমির অধ্যক্ষসহ বিবাদীদের (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস ব্যাচ-২০২৩ এর নিয়োগপ্রাপ্তদের অব্যাহতি দেয়া হয়। চাকরি ফিরে পেতে ৫ ডিসেম্বর হাইকোর্টে পৃথক রিট করেন অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন।

আরও পড়ুন:

১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৭ আসামির খালাস

ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল

ফিরলো তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা, বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন

সর্বশেষ পাওয়া সংবাদ