শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

কানের দুল ছিনিয়ে নিতে শিশু রাহিকে হত্যা: প্রধান আসামী গ্রেপ্তার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে নুসরাত জাহান রাহি নামের শিশুকে কন্যা হত্যা মামলায় প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকেলে আশাশুনির আগরদাড়ি গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে পুলিশ।

আটককৃত আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩)। সে উপজেলা আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আর নিহত নুসরাত জাহান রাহি (৯) একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সম্পর্কে জনি রাহির প্রতিবেশী চাচা হয় বলে জানা গেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানায়, জনি ঢাকায় একটি কোম্পানীতে চাকরী করতো। ৯ মাস আগে সে বিয়ে করে। বিয়ের পরে মাস চারেক আগে সে চাকরি হারায়। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে জনি। গ্রামের বাড়িতে এসে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা জোগাড় করতে সে রাহির কানে থাকা সোনার ‍দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করে।

পুলিশ সুপার আরও জানায়, শনিবার সকালে রাহি তার বান্ধবী মিতা বসুর সাথে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওযার কথা বলে নির্জন হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার ‍দুল জোর করে খুলে নেয়। রাহি এ ঘটনা বাবা-মাকে জানানোর কথা বল্লে সে রাহিকে শ্বাসরোধ করে হত্যা করে। রাহির মরদেহ গুম করতে তার গেঞ্জি ছিড়ে হাত-পা বেঁধে পাশে পুকুরের মধ্যে ফেলে দেয় জনি। দুপুরের পরে সে ছিনিয়ে নেওয়া কানের দুল বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেয়।

প্রসঙ্গত,শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে শিশু কন্যা রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ