শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

ড. ইউনূসের বিরুদ্ধে পাঁচ মামলা বাতিলের রায় বহাল

কর্পোরেট সংবাদ ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

তিনি বলেন, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ড. ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়।

তিনি আরও জানান, ড. ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১১ এবং ২০১৯ সালে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুল জারি করেন। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। যার শুনানি শেষে আজ এ রায় দিলেন সর্বোচ্চ আদালত।

ড. ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে এসব মামলা দায়ের করা হয়।

গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই পাঁচ মামলায় ও মানহানির এক মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ