বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
আইন-আদালত

ময়মনসিংহে নির্মাণ শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় নির্মানাধীন ভবনের ফোরম্যান রমজান আলী (২৪) হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সেইসাথে হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারী আমিনুর ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে হত্যাকারী আমিনুর ইসলামকে নরসিংদী জেলা সদরের শাহেপ্রতাপ মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে গ্রেফতার করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আমিনুর জানায়, গত অক্টোবর মাসে সে রংপুর থেকে ময়মনসিংহে এসে এই ভবনে রডমিস্ত্রি হিসেবে কাজ শুরু করে। এই কাজে তাকে সহযোগিতা করার জন্য তার শ্বশুর ও চাচা শ্বশুরকে সে সাথে নিয়ে আসে। প্রথম দুই সপ্তাহ তাদেরকে নিয়মিত পারিশ্রমিক প্রদান করা হলেও বিগত প্রায় দেড়মাস যাবৎ তারা নিয়মিত পারিশ্রমিক পাচ্ছিল না। একপর্যায়ে তার শশুর ও চাচা শশুর পারিশ্রমিক না নিয়েই গ্রামের বাড়ি ফিরে যায়। এতে শ্বশুড় বাড়ির স্বজনদের কাছে আমিনুরের সম্মানহানি হয়।

এই কারণে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে নিহত রমজানের সাথে আমিনুরের বাকবিতন্ডার একপর্যায়ে রমজান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমিনুর উত্তেজিত হয়ে মেঝেতে পড়ে থাকা লোহার রড দিয়ে রমজানের মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে প্রথমে ঢাকা, নারায়ণগঞ্জ এবং অবশেষে নরসিংদী অবস্থান করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মোবাইল ফোন ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রি হিসেবে কর্মরত আমিনুর ইসলামকে সনাক্ত করে এবং তাকে গ্রেফতার করা হয়। পুলিশ আরো জানায় আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ