বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

সাতক্ষীরায় কোটি টাকা আত্মসাৎকারী ভূয়া এনজিও’র পরিচালক আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কোটি টাকা আত্মসাৎ কারী ভূয়া এনজিওর পরিচালক মো. হাবিবুর রহমানকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

সোমবার (২ জানুয়ারি) সন্ধায় শহরের পলাশপোল এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হাবিবুর রহমান পলাশপোল এলাকার মো. আজিজুর রহমানের ছেলে।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জে.এম গালি হোসাইন মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা র‌্যাব-০৬ কার্যলয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, প্রতারকহাবিবুর রহমান ও তার কতিপয় সহযোগীরা মিলে ২০১৯ সালে “বনলতা সঞ্চয় ও ঋনদান সমবয় সমিতি লিমিটেড” নামে একটি ভুয়া এনজিও খুলে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট থেকে কোটি টাকা নিয়ে বেশ কিছু দিন পরিচালনা করার পর হঠাৎ তাদের অফিস বন্ধ করে উধাও হয়ে যায়।

পরবর্তীতে বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ পেয়ে তাকে আটক করা হয় এবং সে সুনির্দিষ্ট অভিযোগ স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ