বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

রাজধানীতে ২৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হতে ২৩ কেজি গাঁজা উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নিজাম উদ্দীনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজা উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দীন (৪০)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

শনিবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং দীর্ঘদিন যাবৎ সে যাত্রীবাহী গাড়ীসহ বিভিন্ন যানবাহনযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ