বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক চারটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) সকালে তারা সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক এই আদেশ দেন।

কারাগারে পাঠানো চার নেতা হলেন তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো. আনিস প্রধান, পৌর যুবলীগের সভাপতি পদপ্রার্থী মিনহাজুর রহমান শুভ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ এবং প্রচার সম্পাদক মো. ছোটন আহমেদ।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের পথসভায় হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা রয়েছে। এই চারটি মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম বাঁটুল আইনি কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব মামলায় এ পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ জামিনে মুক্ত থাকলেও অনেকে বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ