সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
আইন-আদালত

মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জে দায়ের হওয়া দুটি মানহানি মামলায় আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন। রোববার (১৪ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারক সুমন কর্মকার তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন আদেশ প্রদান করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে আমির হামজার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছিল। সিরাজগঞ্জ জেলা আইনজীবী বারের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্ণেল এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।

এর আগে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছিল। 

আজ সংসদ সদস্যের আদালতে হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ