শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২ জানিয়েছে, বুধবার (৩ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় সৈয়দ স্প্রিং মিলের সামনে অভিযান চালিয়ে আসামি মো. শান্তকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বাসিন্দা এবং বেল্লাল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সকাল প্রায় ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে মানসিক প্রতিবন্ধী শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান শান্ত। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর গত ৩ মে শিশুটির বাবা রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় রুজু করা হয়। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

র‌্যাব-১২-এর অধিনায়ককের নির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে র‌্যাব-১২-এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ