শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দ রাখতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত এক রিটের আবেদনে শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

তিনি বলেন, ‘রেলওয়ে আইনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দের বিধান থাকলেও এর কোনো বাস্তবায়ন নাই। তাই ২০২১ সালে এই বিধানের বাস্তবায়ন চেয়ে রিট আবেদন করা হলে হাইকোর্ট রুল জারি করেছিলেন। সে রুলটি এখনো বিচারাধীন। সামনে যেহেতু ঈদুল আজহা, তাই নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে একটি আবেদন করা হয়। সে আবেদনের শুনানি শেষে আদালত আজ নির্দেশনা দেন।’

১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারার বিধান বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০২১ সালের ১৩ জানুয়ারি জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন। সে রিটে জারি করা রুলটি ঈদের পর শুনানির জন্য সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানান আইনজীবী আজমল হোসেন খোকন।

সর্বশেষ পাওয়া সংবাদ