শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

কামারখন্দে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মে) সকালে উপজেলার জামতৈল লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন।

অভিযানকালে জামতৈল গ্রামের মৃত রবির ছেলে মো. হালিম (২৬) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দকৃত গাঁজা বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ, নিজ মাকে মারধর এবং বাড়িঘরে ভাঙচুরের অভিযোগেও অভিযুক্ত ছিলেন। এসব অপরাধের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা সেবনের অপরাধে আটক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ