বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলা, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) লেকল্যান্ড পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ বলছে, আহত ১০ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

সংবাদ সম্মেলনে লেকল্যান্ড পুলিশ প্রধান স্যাম টেইলর বলেন, বিকাল ৩ টা ৪৩ মিনিটে আইওয়া এভিনিউ নর্থ ও প্লাম স্ট্রিটের কাছে একটি স্থানে গোলাগুলির খবর পেয়ে ছুটে যায় পুলিশ।

তিনি জানান, আহতদের সবার বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

লেকল্যান্ড পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, চারজন বন্দুকধারী তাদের গাড়ি থেকে রাস্তার উভয় পাশে গুলি করে।

আগে থেকেই টার্গেট করে এ হামলা হয়েছে বলেও জানান টেইলর। সূত্র: এবিসি নিউজ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ