বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপ-প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপ-প্রধানের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন কিরিলো টিমোশেঙ্কো। এরই মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেছেন তাকে দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য। খবর আল-জাজিরার।

টিমোশেঙ্কো টেলিগ্রাম পোস্টে লিখেছেন, আমার প্রতি আস্থা ও প্রতিদিন-প্রতি মিনিটে ভালো কাজ করার সুযোগের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানাই।

তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করছেন তা স্পষ্ট করে জানাননি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, বৈশ্বিক সিদ্ধান্তহীনতা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। ফলে ইউক্রেনে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটছে। শনিবার (২১ জানুয়ারি) ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে আসায় জার্মানি ও পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে দেওয়া এক টুইটে এমন মন্তব্য করেন তিনি।

ওই টুইটে তিনি লেখেন, আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরও বেশি লোককে হত্যা করছে। সিদ্ধান্ত নিতে একদিন দেরি করা মানেই আরও বেশি ইউক্রেনীয়দের মৃত্যু।

তারও আগে ন্যাটোকে সতর্ক করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া হেরে যায় তাহলে পারমাণবিক যুদ্ধ হবে। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে মেদভেদেভের।

এক টেলিগ্রাম বার্তায় মেদভেদেভ বলেন, প্রথাগত যুদ্ধে একটি পারমাণবিক ক্ষমতাধর দেশ হেরে গেলে পারমাণবিক যুদ্ধের সূচনা হতে পারে। মেদভেদেভ বর্তমানে পুতিনের নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ