বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

আফ্রিকায় পড়া গ্রহাণু থেকে দুই বিরল খনিজের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকায় পড়া ১৫ মেট্রিকটন ওজনের একটি গ্রহাণু বা উল্কাপিণ্ড থেকে দুইটি খনিজ পদার্থ পাওয়া গেছে। এর আগে পৃথিবীতে কখনো এই ধরনের খনিজের সন্ধান পাওয়া যায়নি। খবর সিএনএনের।

আলবার্টা বিশ্ববিদ্যালয়ের জানিয়েছে, যে গ্রহাণুটি থেকে খনিজ দুইটি পাওয়া গেছে সেটি ২০২০ সালে সোমালিয়ায় পাওয়া যায়। এখন পর্যন্ত যতগুলো গ্রহাণু পৃথিবীতে পাওয়া গেছে তার মধ্যে এটি নবম বৃহত্তম।

বিশ্ববিদ্যালয়ের উল্কা সংগ্রহের কিউরেটর ক্রিস হার্ড মহাকাশ থেকে পাওয়া পাথরটির নমুনা গ্রহণ করেছিলেন যাতে তিনি এটিকে শ্রেণীবদ্ধ করতে পারেন। যখন তিনি এটি পরীক্ষা করেন তখন অস্বাভাবিক কিছু তার নজরে আসে। নমুনার কিছু অংশ মাইক্রোস্কোপ দ্বারা শানাক্ত করা যায়নি। তারপরে তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রন মাইক্রোপ্রোব ল্যাবরেটরির প্রধান অ্যান্ড্রু লোককের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আর্থ ও বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক হার্ড এক বিবৃতিতে বলেছেন, প্রথম দিনই তিনি কিছু বিশ্লেষণ করেন। পরে গ্রহাণুটি থেকে দুইটি বিরল খনিজ পাওয়া যায়।

একটি খনিজের নাম দেওয়া হয়েছে ইলালাইট। মহাকাশ বস্তু থেকে উদ্ভূত, যাকে এল আলি উল্কাপিণ্ড বলা হয়। কারণ এটি মধ্য সোমালিয়ার এল আলি শহরের কাছে পাওয়া গিয়েছিল।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ইন্টারপ্ল্যানেটারি ইনিশিয়েটিভের ভাইস প্রেসিডেন্ট লিন্ডি এলকিন্স-ট্যানটনের নামানুসারে হার্ড দ্বিতীয়টির নামকরণ করেছেন এলকিনস্টান্টোনাইট। এলকিন্স-ট্যান্টনও ওই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশনের একজন রিজেন্টস অধ্যাপক ও নাসার আসন্ন সাইকি মিশনের প্রধান তদন্তকারী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ