বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

নতুন বছরের শুরুতেই রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন মালদ্বীপে

মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ প্রতিনিধি: গত তিন দশকে মৎস্যজীবী পরিচয় ছাড়িয়ে বিশ্বের অন্যতম সেরা পর্যটকের গন্তব্য স্থান দখল করে নিয়েছেন মালদ্বীপ। পর্যটকদের মূল আকর্ষণ এখানে এক দ্বীপ, এক রিসোর্ট, নীতিতে পরিচালিত রিসোর্ট বা আইল্যান্ডগুলো।

পর্যটকদের আগমনকে স্বাগতম জানিয়ে গতকাল মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বছরের শুরু থেকে ১৪ তারিখ পর্যন্ত মোট ৭৫,৪৮৫ জন পর্যটক মালদ্বীপ ভ্রমণে এসেছেন যা গত বছরের একই সময়ের তুলনায় ২০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর একই সময়ে ৬২ হাজার ৫০৪ জন পর্যটক মালদ্বীপ ভ্রমণে এসেছিল। বিজ্ঞপ্তির বর্ননাতে এখন পর্যন্ত চলতি বছরে প্রথম স্থানে রয়েছে রাশিয়ার ১২,৭৮০ পর্যটক, দ্বিতীয় স্থানে আছে ইতালির ৮,৬২৪ জন পর্যটক। অপরদিকে ৬,৯৯৬ জন পর্যটক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এছাড়াও অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য থেকে ৪,৪৩৬ জন, জার্মানি থেকে ৩,৭২৭ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কাজাখিস্তান, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডকে এই তালিকায় যুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের রিপোর্টে আরও উল্লেখ করেন বর্তমানে দ্বীপরাষ্ট্র টিতে পর্যটনের মৌসুম চলছে এবং আগামী দিন গুলোতে পর্যটকদের সংখ্যা বাড়বে বলেও আশাবাদী মালদ্বীপের পর্যটন-মন্ত্রণালয়। এছাড়াও তিনি উল্লেখ করেন, মালদ্বীপে একুশ-এটিরও বেশি দেশ সরাসরি ফ্লাইট পরিচালনা করে এবং ত্রিশটিরও বেশি এয়ারলাইন্স এই ফ্লাইট পরিচালনা করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ