বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

চীনে ৬০ বছরের মধ্যে কমলো জনসংখ্যা প্রথমবার

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৬১ সালের পর প্রথমবারের মতো চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। গত ছয় দশকে জনসংখ্যার নিম্নহারের কথা জানালো বেইজিং। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির জন্য একটি ঐতিহাসিক ঘটনা এটি। ধারণা করা হচ্ছে, চীনের জনসংখ্যা কমার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে।

প্রায় ১৪০ কোটির জনসংখ্যার দেশটির শ্রমশক্তির জন্য বড় আঘাত এটি। কেননা একদিকে, বয়স্কদের সংখ্যা বেড়েছে, অপরদিকে জন্মহার কমেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে এই জটিলতা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, ২০২২ সালের শেষে দেশটির জনসংখ্যা প্রায় ৮ লাখ ৫০ হাজার কমে ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজারে নেমেছে। এনবিএস আরও জানায়, এই সময়ে জন্ম হয়েছে ৯ দশমিক ৫৬ মিলিয়ন বা ৯৫ লাখের বেশি শিশুর এবং মৃত্যুর সংখ্যা ১০ দশমিক ৪১ মিলিয়ন বা ১ কোটি ৪ লাখের বেশি।

১৯৬১ সালের পর চীনের জনসংখ্যার প্রথম হ্রাস হওয়াকে চিহ্নিত করছে এই সংখ্যা। সে সময় দেশটি মাও সেতুং-এর বিপর্যয়কর কৃষি নীতির কারণে তার আধুনিক ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতি বা দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করছিল। যেটি গ্রেট লিপ ফরওয়ার্ড নামেও পরিচিত।

চীন দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, তবে শিগগির ভারত চীনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারতের জনসংখ্যা এখন ১৪০ কোটির বেশি।

এনবিএসের প্রধান কাং ই বলেছেন, চীনের জনসংখ্যা হ্রাস নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়া উচিত নয় কারণ দেশের সামগ্রিক শ্রম সরবরাহ এখনও চাহিদার চেয়েও বেশি।

জনসংখ্যার ভারসাম্য রক্ষায় যদিও চীন ২০১৬ সালে তার কঠোর ‘এক-সন্তান নীতি’ থেকে সরে এসেছে। ২০২১ সালে তিন সন্তান নেওয়ার অনুমতিও দিয়েছে দেশটি।

জাতিসংঘ বিশেষজ্ঞরা ধারণা দিয়েছেন, দীর্ঘ মেয়াদে ২০৫০ সাল পর্যন্ত চীনের জনসংখ্যা ১০ কোটি ৯০ লাখের মতো কমতে পারে। ২০১৯ সালের পূর্বাভাসের চেয়ে জনসংখ্যা হ্রাসের এ সংখ্যা তিন গুণেরও বেশি।

আল জাজিরার সাংবাদিক ক্যাটরিনা ইউ বেইজিং থেকে জানান, ‘জনসংখ্যাগত সংকট’ এড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে চীন সরকার। যার মধ্যে এক-সন্তান নীতি বাদ দেওয়া এবং পিতামাতার ছুটি বৃদ্ধির পাশাপাশি প্রণোদনার বিষয়টিও রয়েছে। তবে এ ধরনের প্রচেষ্টা কাজ করবে বলে মনে হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা যদি পরিসংখ্যানগুলো আরও গভীরভাবে বিবেচনা করি তবে দেখা যায় চীনের জন্মহার ছিল প্রতি ১ হাজার জনে
৬ দশমিক ৭৭ এবং মৃত্যুর হার এটির চেয়ে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ৩ বছর ধরে চলা কোভিড নীতি জনসংখ্যা বৃদ্ধিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। তাছাড়া, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, কর্মজীবী নারীদের সন্তান নিতে অনীহা প্রকাশসহ আরও নানাবিধ কারণে কমছে দেশটির জনসংখ্যা। সূত্র: আল-জাজিরা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ