বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার মধ্যাঞ্চল হিরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (১৪ জানুয়ারি) সেনাদের দ্বারা পরিচালিত একটি চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।

জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হিরানের জালালাকসি এবং বুলোবার্ডে শহরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

ফেডারেল সরকারের সেনা ও সহযোগী মিলিশিয়ারা গত আগস্টে আল শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করে। গোষ্ঠীটি কয়েকটি অঞ্চল থেকে বিতাড়িত হওয়ার পর একের পর এক হামলা চালাচ্ছে।

জালালাকসির একজন দোকানদার সিনাব আবদুল্লাহি জানান, ব্রিজের কাছে একটি সরকারি বাহিনীর চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। এ হামলায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

জালালাকসির আরেক বাসিন্দা হুসেইন আবদিয়াসিস জানান, সরকারি বাহিনীর সদস্যরা দ্বিতীয় বিস্ফোরক বহনকারী গাড়িতে গুলি চালিয়ে হামলাকারীদের থামানোর চেষ্টা করে। তিনি বলেন, ‘প্রথম বিস্ফোরণের পর আমরা গুলির শব্দ শুনতে পাই এবং তারপর আরেকটি বিস্ফোরণের শব্দ পাই।’

আল শাবাব ২০০৭ সাল থেকে সোমালিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে। সংগঠনটির লক্ষ্য ইসলামিক আইন কঠোরভাবে কার্যকর করা। ২০০৮ সালে যুক্তরাষ্ট্র আল-শাবাবকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মাদ গত বছর নির্বাচিত হওয়ার পরপরই আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় পরিচালিত সামরিক অভিযানে আল-শাবাবের প্রায় দুই হাজার সদস্য নিহত হয়েছে বলে দাবি করে দেশটির সরকার। সূত্র: রয়টার্স

▐ সর্বশেষ পাওয়া সংবাদ