বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত ও বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওস্তাদ ফরিদুন নামের তালেবান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলাকারী বোমা নিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করেন, কিন্তু ব্যর্থ হন। এটি এ বছরে কাবুলে হওয়া দ্বিতীয় বড় হামলা।

জানা যায়, যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে তুরস্ক, চীনসহ কয়েকটি দেশের দূতাবাসও রয়েছে। এদিকে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিস্ফোরণের ঘটনায় আহত কিংবা নিহতদের মধ্যে অন্তত ৯ জন মন্ত্রণালয়ের বাইরের রাস্তায় পড়ে আছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ‍উদ্ধারে ব্যস্ত।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, দিনের ব্যস্ত একটি সময়ে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় অবস্থিত কয়েকটি মন্ত্রলায়ের নিরাপত্তা রক্ষায় বেশ কয়েকটি চেকপয়েন্ট রয়েছে। এরপরও কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটলো, তার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থলের কাছাকাছি অফিসের এক কর্মী জানান, বিকেলের দিকে হঠাৎ করেই বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। আশেপাশের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এরপরে আমাদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

বর্তমানে আফগানিস্তানের তালেবান প্রশাসন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিদ্রোহের মুখোমুখি হচ্ছে। সম্প্রতি কাবুলে রুশ ও পাকিস্তানি দূতাবাসে হামলা চালায় আইএস।

তাছাড়া, জঙ্গিগোষ্ঠীটি আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে।

আইএসের সদস্যরা এখন দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর হামলা চালানো চেষ্টা করছে। রুশ এবং পাকিস্তানি দূতাবাসের পাশাপাশি তারা চীনা ব্যবসায়ীদেরও নিশানা বানাচ্ছেন।

এর আগে ১ জানুয়ারি কাবুলের সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতেও একাধিক হতাহতের ঘটনা ঘটে। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে আইএস কাবুলে চীনা নাগরিকদের কাছে জনপ্রিয় একটি হোটেলে হামলা চালায়। এতে অন্তত পাঁচ চীনা নাগরিক আহত হন। সূত্র: আল-জাজিরা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ