সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
আন্তর্জাতিক

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২

কর্পোরেট সংবাদ ডেস্ক: চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার ও ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকালে হিমালয়ের পাদদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত। এর কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল সিনহুয়া। পরে ৩২ জনের মৃত্যু ও ৩৮ জনের আহতের খবর জানানো হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর ধ্বংসাবশেষের চারপাশে দেয়াল ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তুপের সঙ্গে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো দেখা যাচ্ছে।

এদিকে, তিব্বত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেছেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিকে, নেপালে শক্তিশালী ভূমিকম্পের পর পরবর্তী প্রায় ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৪টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে। তবে, সেখানকার ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ