বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

জার্মানিতে গাড়ি চালিয়ে সৌদি নাগরিকের হামলায় নিহত ২, আহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে ক্রিসমাসের মার্কেটে এক সৌদি নাগরিক গাড়ি উঠিয়ে দিলে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৬৮ জন। শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাক্সেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গের একটি ব্যস্ততম বাজারে এই হামলার ঘটনা ঘটে। এই সময় স্থানীয় লোকজন বড়দিনের জিনিস-পত্র কেনায় ব্যস্ত ছিল। পুলিশ ঘটনাস্থলের সামান্য দুরে গাড়ি থামিয়ে ওই সৌদি নাগরিককে আটক করে।

জার্মানির মাগদেবুর্গ থেকে এএফপি এই খবর জানিয়েছে।

মাগদেবুর্গ শহরটি বার্লিন থেকে ১শ’ ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। নিহত দুইজনের মধ্যে একটি শিশুও ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার সময় এলাকার ব্যস্ততম মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

হামলার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামে এবং ঘটনাস্থল থেকে সামান্য দুরে গাড়ি থামিয়ে গাড়িসহ হামলাকারীকে আটক করে।

জানাগেছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। জার্মানির সংবাদমাধ্যম হামলাকারীর নাম তালেব এ (৫০) বলে জানিয়েছে। তিনি একজন চিকিৎসক। ২০০৬ সাল থেকে জার্মানির স্থানীয় একটি ক্লিনিকে মানসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। কালো রংয়ের ‘বিএমডব্লিউ’ গাড়িটিতে তিনি একাই ছিলেন। পুলিশ তাকে পেছনে দুই হাত বেঁধে নিয়ে যায়।

এদিকে এই হামলার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর, দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ অঙ্গরাজ্যেটির মিনিস্টার প্রেসিডেন্ট রাইনার হাজেলফ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

ঘামলার ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। হামলায় প্রবাসী বাংলাদেশিদের কেউ হতাহত হননি বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা।

এরআগে ২০১৬ সালে তিউনিসিয়ার বংশোদ্ভূত এক রাজনৈতিক আশ্রয়প্রার্থী জার্মানির রাজধানী বার্লিনের একটি বড়দিনের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে লরি হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ