সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩, বাইডেনের নিন্দা


আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকিনসন অঙ্গরাজ্যের একটি স্কুলে অজ্ঞাত এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। সোমবার বিকেলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘স্কাই’ নিউজের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে।

স্কাই নিউজ জানিয়েছে, সোমবার বিকেলে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে জানা গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্কুলে বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এই ধরনের ঘটনায় আমি খুবই ‘মর্মাহত এবং এটা একটিা কান্ডঞ্জানহীন ঘটনা।’ তিনি বলেছেন, এই ঘটনা আবারো বন্দুক আইন কঠোর করার গুরুত্ব বহন করে।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটা অগ্রহণযোগ্য, কারণ আমরা আমাদের শিশুদের বন্দুক হামলা থেকে রক্ষা করতে পারছি না। এটাকে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারছি না।’

শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।

তিনি আরো বলেছেন, ‘বন্দুকধারী ওই স্কুলেরই একজন ছাত্র ছিল। এলোপাতাড়ি গুলি করার পর সে আত্মহত্যা করে। এই সময় বেশ কয়েকজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। তবে আমি নিশ্চিত করে বলছি, পুলিশ সদস্যরা কোনো গুলি করেনি।’

ম্যাডিসন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পেলেই প্রকাশ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ