সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

সিরিয়ায় এখন শান্তি ও স্থিতিশীলতার সময়: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর এখন সময় দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। এটি জরুরি প্রয়োজন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) তার এই সাক্ষাতকারটি আল জাজিরা টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের পর কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেওয়া প্রথম সাক্ষাতকারে মোহাম্মদ আল-বশির বলেছেন, জনগণের এখন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দরকার।

আল-বশির এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি ১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার মস্কোতে পৌঁছেছেন। মানবিক বিচেনায় আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া সব সময় সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল এবং জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার ভূখণ্ড দখলের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তারা অভিযোগ করছে, ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন অমান্য করেছে।

সৌদি আরব ইসরায়েলের এই ভূমি দখলের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি আরব ভূখণ্ডের অংশ ও ইসরায়েলের এই ধরনের কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ