সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির।

এক সংবাদ সম্মেলনে বিশ্বশর্মা বলেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। এ ছাড়া কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না।

বিশ্বশর্মা আরও বলেন, আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তারা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন। ফলে রাজ্যের কোনো প্রকাশ্য স্থান, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটিতে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। তবে আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১ অনুযায়ী গবাদি পশু জবাই এবং গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি, এমনকি পরিবহন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ