বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

ভিয়েতনামে আকস্মিক বিস্ফোরণে ১২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভিয়েতনামে সামরিক প্রশিক্ষণ অনুশীলনের সময় বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এএফপি এ খবর জানায়।

সোমবার রাতে দক্ষিণ ভিয়েতনামের শিল্প কেন্দ্র ডং নাইতে ৭তম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে এ বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় একটি সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড ঝড়ের সময় সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে আর তাতেই বিস্ফোরণ ঘটে।

সপ্তম সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনও নিহতদের বেশ কয়েকটি লাশের সন্ধান করছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ