সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

গিনিতে ফুটবল ম্যাচে সংঘর্ষ, পদদলিত হয়ে ৫৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : গিনিতে একটি ফুটবল ম্যাচে সংঘর্ষের ঘটনায় পদদলীত হয়ে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। সরকারী সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত রোববার ঘরোয়া ফুটবল ম্যাচটিকে ঘিড়ে প্রাথমিক ভাবে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূল ঘটনার সূত্রপাত।

গিনির সামরকির নেতা মামাডি ডুম্বুয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

বিরোধী দল ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসি দাবি করেছে, সামরিক জান্তা নেতা ডুম্বুয়ার রাজনৈতিক সমর্থন বাড়াতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। যা সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে অস্থায়ী সরকার পরিচালনার নীতির পরিপন্থি।

প্রত্যক্ষদর্শীর বর্ণানমতে জানা যায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর সমর্থকরা মাঠে নেমে আসে, গ্যালারিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জাতীয় টেলিভিশনে সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবাদের এক পর্যায়ে সমর্থকরা মাঠের ভিতর ইট-পাথর ছুঁড়তে শুরু করলে আতঙ্কিত হয়ে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র প্রাথমিক ভাবে ৫৬ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। আহত হয়েছেন অনেকেই।’

জনগণকে আশ্বস্ত করে সরকারের পক্ষ থেকে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

টেলিভিশনে দেখা গেছে সারারাত জুড়েই এই সংঘর্ষের ঘটনা চলেছে, শহরের কোথাও কোথাও পুলিশ স্টেশনগুলোতে আগুন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আমাডু ওরি বাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের প্রতি শোক জানিয়েছেন। একইসাথে সকলকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেছেন আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ