বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
advertisement
আন্তর্জাতিক

প্রথমবার লোকসভায় শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : সংসদ সদস্য হিসেবে প্রথমবার লোকসভায় পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওয়েনাড কেন্দ্রের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন প্রিয়াঙ্কা। ডান হাতে লাল-কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথগ্রহণ করেন তিনি।

তারপর লোকসভার অন্য সংসদ সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সংসদ সদস্য বৈঠকে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা। তিনি লোকসভায় আসছেন, এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সদস্যরা।

‘প্রিয়াঙ্কা স্বাগতম’ স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান, তিনি ভীষণ খুশি। তারপরেই ভাই রাহুল ও মা সোনিয়ার সঙ্গে সংসদের ভেতরে প্রবেশ করেন।

শপথগ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে নমস্কার করেন প্রিয়াঙ্কা। হাসিমুখে প্রতি-নমস্কার করতে দেখা যায় একদম সামনের সারিতে বসা রাহুলকেও। সংবিধান হাতে শপথ নিয়ে ভাই রাহুলের পদাঙ্কই অনুসরণ করলেন প্রিয়াঙ্কা। পাঁচ মাস আগে লাল-কালো মলাটের সংবিধান হাতেই শপথ নিয়েছিলেন রাহুল।

২০০৪ সালের লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া-রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা আনুষ্ঠানিক ভাবে সক্রিয় রাজনীতিতে আসেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে।

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী ও কেরালার ওয়েনাড, দুই আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল। আর ভায়ের ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা। সূত্র: এনডিটিভি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ