সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

মধ্য প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা, বাড়িঘরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতার আগুনে পুড়লো অন্তত ১২টি বাড়ি। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজ্যের গুনা জেলার ফতেহগড় থানার অন্তর্গত পানহেটি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় ভিল সম্প্রদায়ের লোকজন বনজারা সম্প্রদায়ের বাড়িগুলোতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হামলার সময় অধিকাংশ গ্রামবাসী নিকটবর্তী ক্ষেতে কাজ করছিলেন। ফলে প্রাণহানি না হলেও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় বনজারা সম্প্রদায়ের পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, পানহেটি গ্রামে ভিল ও বনজারা সম্প্রদায়ের মধ্যে বনভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দীপাবলির সময় উভয় সম্প্রদায়ের সংঘর্ষে গলসিং ভিল ও কাল্লু বনজারা নামে দু’জন গুরুতর আহত হন। সোমবার রাতে গলসিং ভিল ইন্দোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর প্রতিশোধ নিতে ভিল সম্প্রদায়ের সদস্যরা মঙ্গলবার সকালে এই হামলা চালায় বলে অভিযোগ।

গ্রামটিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়ালিয়রের আইজি অরবিন্দ সাক্সেনা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সুপারিনটেনডেন্ট অব পুলিশ ও তার দল ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত চালাচ্ছেন। অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত বনজারা সম্প্রদায়ের সদস্যরা সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ত্রাণ সহায়তার দাবি তুলেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ