সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এদিকে কিয়োদো নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সুবাতা শহরে ৭০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। স্থানীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১০ টা ৪৭ মিনিটে নোটো উপদ্বীপ থেকে ৭ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

জাপানের ক্যাবিনেট অফিস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, এই ভূমিকম্প জাপানের উপকূলে সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তন ঘটাতে পারে। তবে এ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।

এর আগে গত সেপ্টেম্বরে দেশটিতে ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে। সে সময় দেশটির আবহাওয়া সংস্থা জানায়, ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরেই প্রত্যন্ত হাচিজোজিমা দ্বীপে ছোট একটি সুনামিও আঘাত হানে।

ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১১.৭ কিলোমিটার (৭ মাইল)। ভূমিকম্পটি আঘাত হানার ৪৫ মিনিট পরেই সুনামি আঘাত হেনেছে বলে জানানো হয়।

সে সময় মিয়াকেজিমা দ্বীপে ১০ সেন্টিমিটারেরও কম উচ্চতার ছোট সুনামি আঘাত হেনেছে। রাজধানী টোকিওর দক্ষিণাঞ্চলে অবস্থিত ছোট এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস।

গত আগস্টেও ২ দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপান। প্রথমে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপরেই ৭.১ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রতি বছর সেখানে অন্তত ১ হাজার ৮০০টি ভূমিকম্প হয়, যা গোটা পৃথিবীর ১৮ প্রায় শতাংশ। দেশটির ঘরবাড়িগুলোও সেই মতো করে তৈরি করা হয়। এ কারণে ক্ষয়ক্ষতিও হয় কম।

এর আগে গত ২ এপ্রিল দেশটির উত্তরে অবস্থিত ইওয়াতে এবং আওমোরি অঞ্চলে আঘাত হানে ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় সময় ভোর ৪টা ২৪ মিনিটে ইওয়াতে উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭১ কিলোমিটার গভীরে।

সর্বশেষ পাওয়া সংবাদ