সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করে নিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের আরও একটি গ্রাম দখল করেছে। খবর এএফপির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক ইউনিট… ইউক্রেন-নিয়ন্ত্রিত কুপিয়ানস্ক শহরের নিকটবর্তী কোপাঙ্কি গ্রাম মুক্ত করেছে।

এর আগে রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। স্থানীয় সময় সোমবার ইউক্রেন থেকে রাশিয়ায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় প্রথমবারের মতো হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন থেকে হামলার অনুমোদন পাওয়ার পরেই ওই হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এগুলো কী ধরনের ক্ষেপণাস্ত্র ছিল বা এগুলো কোথায় ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার পর থেকেই মস্কো এবং কিয়েভ নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে।

মস্কো গত বৃহস্পতিবার ইউক্রেনীয় শহর দিনিপ্রোতে একটি পরীক্ষামূলক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুদ্ধে এ ধরনের অস্ত্র আবারও ব্যবহার করা হতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সর্বশেষ পাওয়া সংবাদ