সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে ৩১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে সোমবার (২৫ নভেম্বর) ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহ সম্পর্কিত প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার এলাকাগুলোর মধ্যে নাবাতিয়া, বালবেক, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুত ও তার আশপাশের এলাকা অন্তর্ভুক্ত ছিল।

লেবাননের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে হারেত হরিক এবং শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

হামলার পর অঞ্চলজুড়ে ধোঁয়াশা ছড়িয়ে পড়তে দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি শত্রুদের হামলায়’ দক্ষিণ, পূর্ব এবং বৈরুতের নিকটবর্তী বিভিন্ন শহর ও অঞ্চলে মানুষ হতাহত হয়েছেন।

বর্তমান পরিস্থিতির অবনতির কারণে লেবাননের শিক্ষা মন্ত্রণালয় বৈরুত এবং তার আশপাশের এলাকার সব স্কুল, প্রযুক্তিগত প্রতিষ্ঠান এবং বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে, হিজবুল্লার হামলায় ইসরায়েলে অন্তত ৮২ জন সেনা ও ৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। সূত্র: এএফপি

সর্বশেষ পাওয়া সংবাদ