সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজ।

বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর যৌথ নিরাপত্তা অভিযানে গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এদের মধ্যে ১১ হাজার ৩৩৬ জনকে আবাসন আইন ভঙ্গের অভিযোগে, ৫ হাজার ১৭৬ জনকে অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টার অভিযোগে এবং ৩ হাজার ১৮৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫৪৭ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার করা হয়।

এর মধ্যে ৩২ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। অপরদিকে বেআইনি ভাবে দেশত্যাগের চেষ্টার সময় আরও ৭১ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া পরিবহনে সহায়তা বা আশ্রয় দেওয়া এবং অবৈধ বাসিন্দাদের নিয়োগসহ বিভিন্ন আইন লঙ্ঘনের কারণে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ হাজার ৬৫৮ প্রবাসী যাদের মধ্যে ১৯ হাজার ৬৫১ জন পুরুষ এবং ৩ হাজার ৭ জন নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ