সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, ৩ পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে এক বন্দুকধারী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার একটি নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, আম্মানের রাবিয়ায় পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। সে সময় পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন। এই হামলার বিষয়ে তদন্ত চলছে।

গুলির শব্দ শোনার পর পরই জর্ডানের পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে। দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গোলাগুলির পর পরই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ এবং অ্যাম্বুলেন্স।

যে এলাকায় হামলা চালানো হয়েছে সেটি ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল-বিরোধী মনোভাব বেশি থাকায় ওই অঞ্চল জুড়ে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশ হয়ে আসছে।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় অভিযক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সে কারণে বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ