সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

নিউইয়র্কে চালু হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রায় তিন যুগ পর চালু হলো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা। ৩৪ বছর আগে ১৯৯০ সালের ১৭ জুলাই প্রতিষ্ঠিত নিউ ইয়র্কের এ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে কনস্যুলার পরিষেবা প্রদানকালে প্রদত্ত শর্তানুযায়ী প্রবাসীরা এতদিন ফি বাবদ শুধুমাত্র মানি অর্ডার ও ব্যাংক সার্টিফাইড চেক প্রদান করেছেন। এতে প্রবাসীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। প্রবাসীদের সুবিধার কথা ভেবে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা চালু করা হয়।

কনস্যুলেট জেনারেলের শর্তানুযায়ী সেবা গ্রহণকালে মানি অর্ডার ও ব্যাংক সার্টিফাইড চেক প্রদানে দীর্ঘ ৩৪ বছর ধরে হাজার হাজার প্রবাসী বিড়ম্বনার শিকার হয়েছেন। প্রায় ৩ যুগ পর প্রবাসীদের এ সমস্যার অবসান ঘটেছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা।

নাজমুল হুদা বলেন, চলতি বছরের ১ অক্টোবর পুরানো ভবন ছেড়ে লং আইল্যান্ড সিটির ৩১-১০ ৩৭ এভেন্যুর (স্যুট ২০১) ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নতুন যাত্রা শুরু করা হয়। এক মাসের ব্যবধানে আমারা আরেকটি নতুন যাত্রা ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা শুরু করলাম। গত মঙ্গলবার ছিল শুধুমাত্র পরীক্ষামুলক।

বুধবার (২০ নভেম্বর) থেকে পুরোপুরি ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা চালূ হয়। কনস্যুলার সেবাকে আরো স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ৩% ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। এছাড়া, মানি অর্ডার-এর মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও অব্যাহত থাকবে।

নিউ ইয়র্কের ডিপুটি কনসাল জেনারেল এসএম নাজমুল হাসান বলেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা বেশ উপকৃত হবেন। এর আগে কনস্যুলেটের শর্তানুযায়ী ফি বাবদ শুধুমাত্র মানি অর্ডার ও ব্যাংক সার্টিফাইড চেক প্রদানের বিধান ছিল। এখন থেকে আর কাউকে কোন বিড়ম্বনায় পড়তে হবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ