সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (১৮ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক শীর্ষ কূটনীতিক ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রর দেওয়া যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। তবে সরকার ও হিজবুল্লাহ প্রস্তাবটি গ্রহণ করেছে। প্রস্তাবটি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা-বিষয়ক বিশেষ দূত আমোস জে. হোচস্টেইন খুব শিগগিরই বৈরুতে যাবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতির এসব আলোচনার মধ্যেই সোমবারও বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। আগের দিন রোববার থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মধ্য-বৈরুতের নিকটবর্তী জুক্বাক আল-ব্লাত এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এরপর থেকে ওই এলাকা থেকে দুজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

গত এক সপ্তাহ ধরেই লেবাননে হামলা জোরদার করতে দেখা গেছে ইসরায়েলকে। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিবের ‘স্পর্শকাতর সামরিক স্থাপনা’ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকেও এ হামলার কথা স্বীকার করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে তেল আবিব লক্ষ্য করে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বাধাপ্রাপ্ত হয়ে ক্ষেপণাস্ত্রগুলো একটি প্রধান সড়কে গিয়ে পড়ে ও বিস্ফোরিত হয়েছে। এতে ছয় ব্যাক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ৫৪ বছর বয়সী একজন নারীও রয়েছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ