সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২, আহত ১

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে গৃহহীন ব্যক্তির ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) ম্যানহাটনের পৃথক তিনটি স্থানে এক ব্যক্তি ছুরিকাঘাতের এ ঘটনা ঘটিয়েছেন। ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগে ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষগুলো বলেছে, ছুরিকাঘাতের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত তৃতীয় ব্যক্তি একজন নারী। তাঁকে নিউইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত এ নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের বলেছেন, হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তাঁর সাজা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি ‘বিনা প্ররোচনায়’ হামলা চালিয়েছেন।

হতাহতদের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রথম হামলার শিকার ও নিহত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি একজন নির্মাণ শ্রমিক। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তির বয়স ৬৮ বছর। ইস্ট রিভারে মাছ ধরার সময় তাঁকে আঘাত করা হয়। তিনিও মারা গেছেন।

দ্বিতীয় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে ৩৬ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করা হয়। এক ট্যাক্সি চালক এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ