মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

যুুক্তরাষ্ট্রে ২০৫০ সালের মধ্যে ২৬ কোটি মানুষ স্থূলতায় ভুগবে

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২ দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ২৬ কোটি মানুষ স্থূলতা বা অতিরিক্ত ওজনে ভুগবে বলে এক গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে।

গবেষণাটি মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে। বলা হয়েছে দেশটিতে ২০৫০ সালের মধ্যে স্থূলতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে যুক্তরাষ্ট্রের ৪৩.১ মিলিয়ন শিশু-কিশোর ও ২১৩ মিলিয়ন প্রাপ্ত বয়স্ক স্থূলতা ও অতিরিক্ত ওজনে ভুগবে।

২০২১ সালে দেশটিতে ৩৬.৫ মিলিয়ন শিশু-কিশোর ও ১৭২ মিলিয়ন প্রাপ্ত বয়স্ক স্থূলতার শিকার হন।

নতুন গবেষণায় পাওয়া তথ্যের ফলে মনে করা হচ্ছে, আগামীতে হাজার হাজার মার্কিনি স্থাস্থ্য জটিলতার মধ্যে পড়বে। আক্রান্ত হবে বিভিন্ন রোগে। যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা।

যুক্তরাষ্ট্রে স্থূলতা বিষয়ক চিকিৎসায় খরচও উল্লেখযোগ্য। ২০১৬ সালে দেশটিতে এ বিষয়ক চিকিৎসায় ২৬১ থেকে ৪৮২ বিলিয়ন ডলার খরচ হয়।

গবেষণায় দেখা গেছে, অকাল মৃত্যু বা শারীরিক অক্ষমতার ক্ষেত্রে স্থূলতা বা অতিরিক্ত ওজন ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।

গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বছরের পর বছর ধরে স্থূলতা বা অতিরিক্ত ওজন যক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সমস্যা হয়ে উঠছে। গত ৩ দশকে প্রাপ্ত বয়স্ক ও কিশোরদের মধ্যে স্থূলতা দ্বিগুণ হয়েছে। সূত্র: সিএনএন

সর্বশেষ পাওয়া সংবাদ