বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

মারা গেছেন বিতর্কিত ক্যাথলিক যাজক পেল

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ান কার্ডিনাল জর্জ পেল ৮১ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ইতালির রোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন পেল। দায়িত্ব পালন করেছেন ভ্যাটিক্যানের কোষাধ্যক্ষ হিসেবেও।

মেলবোর্নের আর্চবিশপ ও সিডনির আর্চবিশপ হিসেবে কাজ করার পর তিনি একবার ভ্যাটিকানের তৃতীয়-সর্বোচ্চ পদধারী ক্যাথলিক ছিলেন।

মেলবোর্নের বর্তমান আর্চবিশপ পিটার কমেনসোলি বলেছেন, নিতম্বের অস্ত্রোপচারের পর হৃদযন্ত্রের জটিলতায় মারা গেছেন পেল।

ফেসবুকে এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বজুড়ে কার্ডিনাল পেল ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চার্চ নেতা। তাছাড় খ্রিস্টান শিষ্যত্বের জন্যও গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

৯০ এর দশকে দুই কিশোরকে যৌন নিপীড়নের জন্য পেল ১৩ মাস কারাগারে কাটিয়েছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ সালে তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে আপিল করলে ২০২০ সালে অস্ট্রেলিয়ার উচ্চ আদালতের রায়ে খালাস পান তিনি। ২০১৪ সালে অস্ট্রেলিয়া ছাড়েন বিতর্কিত এই যাজক।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ