বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিক্ষোভকারীরা দেশটির একটি বিমানবন্দরে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে।

জানা যায়, পেরুর পুনো অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জুলিয়াকাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে রক্তপাতের নতুন এ ঘটনাটি ঘটে। স্থানীয় গভর্নর কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।

স্থানীয় ক্যালোস মঙ্গে হাসপাতালের এক কর্মকর্তা জানান, জুলিয়াকাতে সোমবার নিহত ব্যক্তিদের শরীরে গুলির আঘাত রয়েছে। সোমবারের প্রাণহানিসহ কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার জেরে সৃষ্ট বিক্ষোভ ও সংঘর্ষে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

জুলিয়াকার মেয়র অস্কার ক্যাসেরেস শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে জোর আবেদন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, পেরুভিয়ানরা একে অপরকে হত্যা করছেন। এমন দৃশ্য সহ্য করা অসম্ভব। সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।

মূলত, গত এক মাস ধরে রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পেরু। গত বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় দেশটির সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে।

অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর মেক্সিকোর আশ্রয়ে চলে যেতে চেয়েছিলেন কাস্টিলো। তবে সেসময় বিশ্বস্ত দেহরক্ষীরা তাকে রাজধানী লিমার মেক্সিকান দূতাবাসে আশ্রয় নিতে বাধা দেন।

ক্ষমতাচ্যুত করার পর অল্প সময়ের ব্যবধানে কাস্টিলোকে বন্দি করা হয়। এর মাত্র কয়েক ঘণ্টা পরে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে। তারপর থেকেই কার্যত রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে দেশটি।

৬০ বছর বয়সি দিনা পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তবে কাস্টিলোকে ক্ষমতাচ্যুত ও গ্রেফতারের পর দায়িত্ব নেওয়া এ নেতৃকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

বামপন্থি কাস্টিলোকে অপসারণে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা একই সঙ্গে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি তুলেছেন। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

▐ সর্বশেষ পাওয়া সংবাদ