বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

দুবাইয়ে ৪৩ কোটি টাকার লটারি জিতলেন এক ভারতীয় গাড়িচালক

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে কর্মরত ভারতীয় গাড়িচালক অজয় ওগুলা দেড় কোটি দিরহামের লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় তা ৪৩ কোটি ২৩ লাখ টাকা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের বরাত দিয়ে ভারতী সংবাদমাধ্যম এনডিটিভি বলে, ভাগ্যের চাকা ঘুরাতে ভারতের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এক গ্রাম থেকে চার বছর আগে দুবাই যান অনিল অগুলা।

বর্তমানে সেখানকার একটি অলঙ্কার তৈরির কারখানায় গাড়িচালক হিসেবে কাজ করছেন তিনি। মাস শেষে বেতন পান ৩ হাজার ২০০ দিরহাম বা প্রায় ৯২ হাজার টাকা।

খালিজ টাইমসকে অজয় বলেন, বিশ্বাসই হচ্ছে না, আমি লটারির প্রথম পুরস্কার জিতেছি। সম্প্রতি আমার এক বন্ধু লটারিতে ৭ হাজার ৭৭৭ দিরহাম জিতেছিল। ওর অ্যাকাউন্টে টাকা আসার পর আমার বিশ্বাস হয়, এগুলো ভুয়া নয়। পরে আমিও জীবনের প্রথম লটারির টিকিট কাটি। আর তাতেই এ পুরস্কার পেয়ে যাই।

দুবাইয়ে বসবাসকারী ওই দক্ষিণী যুবক জানান, বিপুল পরিমাণ টাকা দিয়ে পরিবারের জন্য একটি বাড়ি কেনা ও নিজের একটি নির্মাণসংস্থা খোলার ইচ্ছা রয়েছে তার। তাছাড়া এ টাকার উল্লেখযোগ্য অংশ দিয়ে দেবেন নিজের দাতব্যসংস্থাকে, যার মাধ্যমে ভারতে তার শহর ও পার্শ্ববর্তী গ্রামের উন্নয়ন ঘটবে।

একই র‌্যাফেল ড্রতে প্রায় সাড়ে ২২ লাখ টাকা মূল্যের লটারি জেতেন ৫০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক পলা লিচ। তিন সন্তানের মা লিচ প্রায় ১৪ বছর ধরে আমিরাতে মানবসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত। সূত্র: এনডিটিভি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ