বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

মক্কা-মদিনার পাহাড়-পর্বত সবুজ হয়ে উঠছে, মরুভূমির ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : যা আগে কখনো কল্পনাও করা হয়নি, ঠিক তাই দেখা গেলো। যেখানে ছিল না প্রাণের অস্তিত্ব, ছিল শুধু ধূসর মরুভূমি। এখন সেখানে দেখা যাচ্ছে সবুজের সমারোহ। ভরে গেছে গাছ, লতা-পাতায়। পশ্চিম সৌদি আরবে অর্থাৎ মক্কা-মদিনার পাহাড়-পর্বতের অবিশ্বাস্য-নজিরবিহীন এই ছবি ধরা পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ক্যামেরায়।

জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরের পর সৌদি আরবের কিছু জায়গায় বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। এর আগে কোনো বছরই এরকম ধারাবাহিক বৃষ্টি সেখানে দেখা যায়নি, বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চলে।

আরবিয়াওয়েদার ওয়েবসাইটে বলা হয়, সৌদি আরবের পাশ্চিমাঞ্চল অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় একটু উষ্ণ। এই উষ্ণ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে পাহাড় ছেদ করে বেরিয়ে এসেছে সবুজ গাছপালা। তবে এর প্রধান কারণ হচ্ছে ভারি বৃষ্টিপাত।

এরই মধ্যে এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাধ্যমে। এক সময় যা ছিল রুক্ষ-শুষ্ক, এখন সেখানে কেবলই চোখজুড়ানো মনোরম পরিবেশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ