বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

শীতের কারণে দিল্লীর সব স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : শীতের কারণে দিল্লীর সব সরকারি-বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে দিল্লির সরকার। দিল্লীর বেসরকারি স্কুলগুলোয় রোববার শেষ হয়েছে শীতের ছুটি।

সোমবার (১১ জানুয়ারি) থেকে স্কুলগুলো খোলার কথা ছিল। কিন্তু এই ছুটি আরও সাত দিন বাড়ানো হয়েছে।

কয়েক দিন ধরেই দিল্লীসহ এর আশপাশের এলাকার তাপমাত্রা কমছে। তবে রোববার শীতের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। সকালে সফদারজং আবহাওয়া কেন্দ্রে দিল্লীর তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দিল্লী আরেকটি এলাকা আয়া নগরের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও পালামে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে অন্তত ২০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। ঘনকুয়াশার কারণে ৪২টি ট্রেন অন্তত এক থেকে ৫ ঘণ্টা পর্যন্ত দেরিতে পৌঁছেছে গন্তব্যে। উত্তর ভারতের কিছু অংশে বইছে শৈত্যপ্রবাহ।

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে কয়েকটি এলাকায় প্রচণ্ড ঠাণ্ডা পড়তে পারে জানিয়ে ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। সূত্র- এনডিটিভি।

আরও পড়ুন:

ব্রাজিলে প্রেসিডেন্ট প্যালেস-কংগ্রেস-সুপ্রিম কোর্টে বলসোনারো সমর্থকদের হামলা

ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ