বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

ইতালি যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। তবে নিখোঁজ রয়েছে ১০ জন। খবর আল-জাজিরার।

তিউনিশিয়ার কর্মকর্তারা জানিয়েছে, স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটা উপকূল থেকে নৌকাটি ডুবে গেছে। তবে দেশটির কোস্টগার্ড এরই মধ্যে ২০ জনকে উদ্ধার করেছে।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীরা। আর এর প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠছে স্ফ্যাক্স।

তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করে ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে সাম্প্রাতিক মাসগুলোতে শত শত মানুষ মারা গেছে। কারণ তিউনিশিয়া ও লিবায়া থেকে এই রুটে ইতালি যাওয়ার প্রবণতা বেড়েছে।

তিউনিসিয়ায় অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালে ১৮ হাজারের বেশি তিউনিসিয়ান নৌকায় করে ইউরোপে ভ্রমণ করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ