বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

আল-আকসার ইমামকে তুলে নিল ইসরায়েলি গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে বাড়ি থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলের গোয়েন্দারা।

সোমবার (২ জানুয়ারি) এমন তথ্য জানায় ম্যধপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

এক প্রতিকেদনে ইমাম শেখ একরিমা সাবরির পরিবারের এক সদস্য নাম না প্রকাশের শর্তে সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, পূর্ব জেরুজালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে অভিযান চালান ইসরায়েলি সেনারা। কোনো কারণ না দেখিয়েই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয়।

ইমাম শেখ একরিমা সাবরি ইসরায়েলের একজন কট্টর সমালোচক। ইসরায়েলি দখলদারদের সমালোচনা করে প্রায়ই তিনি বিভিন্ন বক্তব্য দেন। এ কারণে আগেও তাকে একাধিকবার আটক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।

ইমাম সাবরি ১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত জেরুজালেম ও ফিলিস্তিনি অঞ্চলগুলোর মুফতির দায়িত্ব পালন করেন।

মক্কা-মদীনার পর আল-আকসা মসজিদকে মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। তবে স্থানটিকে ইহুদি ধর্মাবলম্বীরা ‘টেম্পল মাউন্ট’ হিসেবে অভিহিত করে থাকে। তাদের দাবি, প্রাচীন যুগে এখানে দুটি ইহুদি ধর্মীয় উপাসনালয় ছিল।

আল-আকসা মসজিদটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েলি দখলদাররা। পরে ১৯৮০ সালে অবৈধভাবে পুরো শহরটি অধিগ্রহণ করে তারা। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে কোনো দেশই জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

এদিকে জাতিসংঘের বলছে, ২০০৬ সালের পর থেকে ২০২২ সালটিই ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর।

ফিলিস্তিনিদের সশস্ত্র আক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণের প্রবণতা সমান্তরালে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই ফিলিস্তিনের বিভিন্ন শহর ও গ্রামে সামরিক অভিযান ও হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ