বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

বরফের হোটেলে আনন্দে মাতোয়ারা পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ হলো রোমানিয়া। দেশটির উত্তর-পূর্বে ইউক্রেন ও মলদোভা, পশ্চিমে হাঙ্গেরি ও সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী। অপার সৌন্দর্যের লীলাভূমি হলো রোমানিয়া। তবে প্রতিবছর শীতকাল এলেই সেখানে বরফের হোটেল দেখতে পাড়ি জমান বিভিন্ন দেশের পর্যটকরা।

রোমানিয়ার ‘হোটেল অব আইস’ পুরোটাই বরফ দিয়ে তৈরি। ২০০৫ সাল থেকে নির্মাণ করা হয় এই হোটেল। এর ভেতরের আসবাবপত্র সবই বরফের। তাই হোটেলের ভেতরে ঢুকলে অন্য রকম এক রোমাঞ্চকর অনুভূতি হয়, বলছিলেন পর্যটকরা।

রোমানিয়ার সবচেয়ে তুষারময় এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৫৬১ ফুট ওপরে লেক বালিয়া থেকে খোদাই করা বরফ ব্যবহার করে এই ‘বরফের হোটেল’ তৈরি করা হয়েছে। প্রতিটি ব্লকের ওজন প্রায় ৩০ কিলোগ্রাম। ঠান্ডা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় থার্মাল ব্লাঙ্কেট।

হোটেলটির ব্যবস্থাপক আর্নল্ড ক্লিঞ্জেস বলেন, জলবায়ু পরিবর্তন ভবিষ্যতে বরফের এই হোটেলটি নির্মাণ করার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করবে।

হোটেলের ভেতরে হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকা সত্ত্বেও, আইরিশ পর্যটক টম বলেন তিনি এবং তার দল ভেতরে থাকার সময় ঠান্ডা অনুভব করেননি।

টম বলেন, ‘তারা আপনাকে আপনার প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ও জিনিসপত্র দেয়। তিনি আরও বলেন, পাহাড়ের চূড়ার মধ্যে উঁচু হোটেল এতো নিখুঁত, এতো মনোরোম, সত্যিই অবাক করার মতো।’

স্ক্যান্ডিনেভিয়া, আল্পস ও উত্তর আমেরিকার কিছু অংশের মতো শীতপ্রধান অঞ্চলগুলোতে বরফের হোটেল রয়েছে। সূত্র: ইয়াহু নিউজ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ