বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনে একসঙ্গে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

ইউক্রেনের ক্রাইভ রিহ শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো কৃষ্ণ সাগর থেকে ছোড়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের পরামর্শক ওলেক্সি আরেস্তোভিচ ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘আমরা কিয়েভে বিস্ফোরণের খবর পেয়েছি। ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।’ রাজধানী কিয়েভে বৃহস্পতিবার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

কিয়েভ শহরের সামরিক প্রশাসন টেলিগ্রামে সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ‘কিয়েভে আকাশ প্রতিরক্ষা কাজ করছে। সতর্কতা সাইরেন বন্ধ হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভির সঙ্গে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান, পশ্চিমারা যেন ইউক্রেনকে অস্ত্র না দিতে পারে সে ব্যবস্থা করবেন তারা। এজন্য ইউক্রেনের রেলপথ, সেতু ও অন্যান্য অবকাঠামোয় হামলা চালানো হবে। তিনি এমন মন্তব্য করার ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেনকে লক্ষ্য করে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

এছাড়া ল্যাভরভ জানিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া ১০ দফা প্রস্তাবের ওপর ভিত্তি করে রাশিয়া কোনো শান্তি আলোচনা করবে না।

তিনি জেলেনস্কির সমালোচনা করে বলেছেন, পশ্চিমাদের সহায়তায় ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দেওয়ার আশায় আছেন জেলেনস্কি। যা কখনো সম্ভব হবে না। সূত্র: দ্য গার্ডিয়ান

▐ সর্বশেষ পাওয়া সংবাদ