বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বাইক কার্নিভালে গাড়ি চাপায় ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার বন্দর নগরী কালাবারে বাইকারদের একটি কার্নিভালে মদ্যপ এক ব্যক্তি ভিড়ের ওপর গাড়ি চালালে অন্তত ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ওই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লোকজনকে চাপা দেন।

একমাস ধরে চলা এই কার্নিভালে বেশ কিছু বিশেষ আয়োজন থাকে। ২০০৪ সাল থেকে শুরু এই কার্নিভাল। বলা হয়ে থাকে, ডিসেম্বরজুড়ে আফ্রিকার এটি সবচেয়ে বড় ‘স্ট্রিট পার্টি’। দেশি-বিদেশি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এই কার্নিভাল।

গত দুই বছর ধরে করোনার কারণে বাতিল হওয়ার পর এবারই প্রথম এই কার্নিভালের আয়োজন করা হয়। মঙ্গলবারের ঘটনাটি ঘটে জনপ্রিয় বাইকারদের প্যারেড চলাকালীন একটি প্রধান কার্নিভাল রুটে। যেখানে যানবাহন চলাচল বন্ধ ছিল।

এই ইভেন্টে সারাদেশের সেলিব্রিটিসহ বাইক আরোহীরা, যাদের মধ্যে অনেকে ভিন্ন সাজপোশাকে অংশ নেন।

দেশটির পুলিশ জানিয়েছে, ওই গাড়ি চালক মদ্যপ অবস্থায় ভিড়ের মাঝে গাড়ি চালিয়ে দেন। পরে তাকে আটক করা হয়েছে।

১৫ বছর বয়সী আহত এক কিশোরের বাবা জানান, বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি।

ক্রস রিভার রাজ্যের গভর্নর দুর্ঘটনার পরপরই ওই দিনের প্যারেড বাতিল ঘোষণা করেন এবং দ্রুত তদন্তের আহ্বান জানান। সূত্র: বিবিসি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ