বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রীর রোড শোতে পদদলিত হয়ে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ‘রোড শো’ চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এ দুর্ঘটনা ঘটে।

তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান নায়ডু বিরোধী দলীয় নেতা। মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা জনবিরোধী কাজের অভিযোগ তুলে সম্প্রতি অন্ধ্রপ্রদেশ জুড়ে ‘রোড শো’ শুরু করেন এই বিরোধী নেতা। বুধবার এই কর্মসূচির জেরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য বহু লোকের সমাগম ঘটে।। চন্দ্রবাবুর কনভয় পৌঁছনোর পরেই টিডিপি কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এরই জেরে পদপিষ্ট হন অনেকে। এতে ৮ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

হতাহতের এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বৈঠক বাতিল করেন নায়ডু। স্বজন হারানো ভুক্তভোগী পরিবারগুলোকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের ভালোভাবে চিকিৎসা দেওয়ার কথাও জানান নায়ডু।

তেলেগু দেশম পার্টির প্রধান রাজ্যজুড়ে একাধিক বৈঠক করার কর্মসূচি হাতে নিয়েছেন, ২০২৪ সালে বিধানসভা নির্বাচনের আগে।

এর আগে গত ১৭ ডিসেম্বর টিডিপি ও ওয়াইএসার কংগ্রেস কর্মী-সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হন। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ