সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

ভারতে ট্রাক খাদে পড়ে ৩ কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সিকিম রাজ্যে দুর্গম পাহাড়ের উপর থেকে সেনাবাহিনীর একটি ট্রাক পড়ে গেলে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছে৷

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সিকিমের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।

শুক্রবার সকালে চাটেন থেকে থাঙ্গুরের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ির বহর। এসময় জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক ঘোরার সময় ট্রাকটি খাড়া ঢালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহত চার সেনাকে আকাশপথে সরিয়ে নেওয়া হয়। এমন অপূরণীয় ক্ষতির মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটে বলেছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। তাদের সেবা ও প্রতিশ্রুতির কারণে জাতি কৃতজ্ঞ। শোকাহত পরিবাগুলোর প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সর্বশেষ পাওয়া সংবাদ