বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারী দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছে এক বাংলাদেশি যুবক। টেক্সাস অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে লিংক অ্যাভিনিউ-এর ২১০০ ব্লকে গত শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাড়ির ড্রাইভওয়েতে দুর্বৃত্তের এলোপাতারি গুলিতে নিহত হন বাংলাদেশি যুবক আসিফ ইমরান (২৬)। গত সোমবার (২৬ ডিসেম্বর) বিলম্বে এ খবর নিশ্চিত করেছেন টেক্সাসের বাসিন্দা নিহত যুবকের খালু ফেরদৌস বারী। এ খবর জানিয়েছেন মাধ্যম সংবাদমাধ্যম বাংলা প্রেস।

জানা যায়, শনিবার রাত ৩টা ৩৩ মিনিটে আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিফ ইমরান। এর আগে একই এলাকা থেকে রাত ২টা ৪০ মিনিটে স্থানীয় পুলিশ কর্মকর্তারা একটি কল্যাণ চেকের আদেশ পেলে জবাব দিতে ঘটনাস্থলে পোঁছে এ হত্যাকান্ডটি দেখতে পান। আসিফকে কেন গুলি করে হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাইর থেকে ১৮টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আসিফের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামীদের ধরতে পুলিশি তদন্ত অব্যাহয় রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। হত্যাকান্ডে জড়িতদের ধরিয়ে দিতে অরেঞ্জে পুলিশ ইতোমধ্যে পুরুস্কারও ঘোষনা করেছেন।

ইমরানের খালু ফেরদৌস জানান, আসিফ বাংলাদেশের বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে। আসিফ ১১ বছর বয়সে তার বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

ফেরদৌস আরও বলেন, আসিফ ইমরানের বিয়ের জন্য পারিবারিকভাবে মেয়ে দেখা হচ্ছিল। কী কারণে আসিফকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আসিফ ইমরানের মরদেহ সেখানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হলে সেখানেই দাফন করা হবে জানান ফেরদৌস বারী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ