সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রিভিশন সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই দ.কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সাধারণ মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ: বিআরটিএ আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবি ব্যাংকের লেনদেন বন্ধ মঙ্গলবার এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু
advertisement
আন্তর্জাতিক

৩০ ডিসেম্বর সু চির বিরুদ্ধে চূড়ান্ত রায়

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের জান্তা নিয়ন্ত্রিত আদালত কারাবন্দি নেতা অং সান সু চির (৭৭) বিরুদ্ধে বাকি পাঁচটি মামলার চূড়ান্ত রায় ৩০ ডিসেম্বর দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। এর মধ্যদিয়ে সু চির বিরুদ্ধে আনীত সব অভিযোগের বিচার শেষ হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অং সান সু চিকে ২০২১ সালে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ বন্দি করে দেশটির জান্তাবাহিনী। সেদিনই জনগণের ভোটে নির্বাচিত সরকারকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে জান্তাবাহিনী। এরপর থেকেই বন্দি জীবনযাপন করছেন সু চি।

বর্তমানে সু চিকে মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি কারাগারে বন্দি রাখা হয়েছে। এর আগে তাকে একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দি করে রাখা হয়েছিল। জান্তা সরকার সু চিকে আইনি লড়াইয়ের জন্য কোনো আইনজীবী নিয়োগ করতেও দেয়নি। এরই মধ্যে ‍সু চিকে বিভিন্ন অভিযোগে ২৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সু চির বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, কোভিড-১৯ বিধিনিষেধ ভঙ্গ করা, উত্তেজনা উসকে দিতে যোগাযোগের জন্য অবৈধভাবে রেডিও সরঞ্জাম মজুত করা, রাষ্ট্রীয় গোপন আইন ভঙ্গ করা এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করা। তবে সু চি তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ